পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী...

“অাহা, অাজি এ বসন্তে”

ছবি
http://nirrjon.blogspot.com অাহা, অাজি এ বসন্তে আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম-কোমল-- কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আস, কেন মিছে হাস, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়।

" শুকতারা "

ছবি
    " শুকতারা  "  http://nirrjon.blogspot.com   সুন্দরী তুমি শুকতারা                       সুদূর শৈলশিখরান্তে ,             শর্বরী যবে হবে সারা                       দর্শন দিয়ো দিক্‌ভ্রান্তে ।               ধরা যেথা অম্বরে মেশে                       আমি আধো-জাগ্রত চন্দ্র ,             আঁধারের বক্ষের 'পরে                       আধেক আলোকরেখারন্ধ্র ।               আমার আসন রাখে পেতে                       নিদ্রাগহন মহাশূন্য ,             তন্ত্রী বাজাই স্বপনেতে       ...

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ”

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ” জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন,  এ সরকারের আমলেই সব বেসরকারি মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষকদের জাতীয়করণ করা হবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক স্কুলের শিক্ষকদের জাতীয়করণ করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ২০১৪-২০১৯ সালের মধ্যে সব শিক্ষককে জাতীয়করণ করবেন। বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে বলেন, তাদের আমলে শুধু লুটপাট হয়েছে। ইতিহাস বিকৃত করে দেশের মেধা ধ্বংস করেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় সোমবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন। বাউফলের ইউএনও এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, পটুয়াখালী শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন খান প্রমুখ। 

“ অটো প্রমোশন পাবেন সবাই ”

“অটো প্রমোশন পাবেন সবাই”  সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকছে না, এটা চূড়ান্ত করে দিয়েছে বেতনবৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কারো জন্য স্বতন্ত্র কোনো বেতন কাঠামোও হবে না। তবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বিকল্প হিসেবে ‘অটোমেটিক প্রমোশন’ বা স্বয়ংক্রিয় পদোন্নতি প্রথা চালু করা হচ্ছে। এ ব্যবস্থায় একই গ্রেডে কোনো কর্মকর্তা-কর্মচারী ১০ বছর চাকরি করলে পরের বছর স্বয়ংক্রিয়ভাবে তিনি পদোন্নতি পেয়ে উচ্চতর গ্রেডে উন্নীত হবেন। এভাবে প্রথম পদোন্নতি পেয়ে ওপরের গ্রেডে যাওয়ার ছয় বছর পর তিনি আবারও আরেক গ্রেড ওপরে উঠবেন। সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমান সুযোগের এটিই সর্বোত্তম পন্থা বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম, অর্থসচিব মাহবুব আহমেদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।   টাইম স্কেল...

“ বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসায় নিয়োগে সর্বচ্চো বয়স নির্ধারন ”

ছবি
এবার বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসায় -শিক্ষক নিয়োগে সর্বচ্চো বয়স নির্ধারন ।।

"দিনাজপুরে সরকারি কৌঁসুলির হাজতবাস"

"দিনাজপুরে সরকারি কৌঁসুলির হাজতবাস" খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুটি মামলার আসামি হিসেবে দিনাজপুরে সরকারি কৌঁসুলি মীর ইউসুফ আলী জামিন নিতে গিয়ে চার ঘণ্টা হাজতবাস করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতে তাঁর জামিন হয়। খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে ৮ জানুয়ারি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির ডাকে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। ওই ঘটনায় খানসামা থানার এসআই দুলাল উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে ৪১ জনের নাম দিয়ে ও অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। খানসামা উপজেলার সহজপুর গ্রামের বাসিন্দা সরকারি কৌঁসুলি (জিপি) মীর ইউসুফ আলী মামলার ৯ নম্বর আসামি। একই ঘটনায় এসআই তাহেদুল ইসলাম জ্বালাও-পোড়াও আইনে ৩৭ জনের নাম দিয়ে ও অজ্ঞাতনামা ৬০০ ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করেন। এই মামলায় মীর ইউসুফ আলী ৩ নম্বর আসামি। আদালত সূত্রে জানা যায়, মীর ইউসুফ আলী গত বুধবার বেলা ১১টায় দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত-২-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ...

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগও তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগও তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন     আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার অধিকার চায় জাতীয় মানবাধিকার কমিশন। এ জন্য বিদ্যমান আইনটি সংশোধনের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে কমিশন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে কমিশনের এই তৎপরতার কথা তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তের ক্ষমতা আছে মানবাধিকার কমিশনের। তবে কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে চাইলে সরকারের কাছে প্রতিবেদন চাইতে হয়। মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারায় এ ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এভাবে প্রতিবেদন পেতে গিয়ে সময়ক্ষেপণ হয়। তাই এ আইনটি সংশোধনের জন্য এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাতে কমিশন এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত করতে পারে। কাজী রিয়াজুল হক বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে আইনের এ বিষয়টি ছাড়া কমিশনের জনবল এবং কার্যালয়-সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা হ...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“বাংলাদেশের সকল সিমের ব্যবহারিত [Ussd] কোড নং”

“বিল্ডিং তৈরিতে রড,সিমেন্ট,বালু ও ইটের হিসাব অাপনি যে ভাবে পাবেন”